
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ করায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (১৪ অক্টোবর) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তাদের পাঁচ দিনের জেল হেফাজতে পাঠানো হয়।
এর আগে, মঙ্গলবার যন্তর মন্তরের বন্ধ ফটক টপকে ভেতরে ঢোকার অভিযোগে তাদের আটক করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দিল্লিতে। অন্যদিকে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন।
তিনি বলেন, যন্তর মন্তরে জাতীয় পতাকা তোলার জন্যই সৌরভ ও আশুতোষকে জেলে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে অভিজিৎ বলেন, বিরোধী মত দমন করার চেষ্টা না করে সরকার চাইলে সরাসরি জরুরি অবস্থা ঘোষণা করুক।
মঙ্গলবার সকালে সৌরভ ও আশুতোষের সাথে দলের জাতীয় সংগঠনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত আজিনকিয়া শিন্দেসহ আরো কয়েকজন যন্তর মন্তরে পৌঁছান। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তারা যন্তর মন্তরের বন্ধ ফটক টপকে ভেতরে প্রবেশ করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং আটক করে।
সিজেপির এই আন্দোলনের মূল লক্ষ্য প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছে আন্দোলনকারীরা।
সূত্র : হিন্দুস্তান টাইমস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








