
ভারতের লাদাখের মানবাধিকারকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক আজ শনিবার কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে বলেছেন, দিল্লিতে আটক রাজনৈতিক নেতা ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকারীদের এক দিনের মধ্যে অর্থাৎ রোববার মুক্তি না দিলে তিনি সরকারের বিরুদ্ধে নতুন করে অনশন বা প্রতিবাদ যাত্রা শুরু করবেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার ও ভোটার তালিকার বিশেষ সংশোধনে (এসআইআর) অনিয়মের বিরুদ্ধে দিল্লির জন্তর মন্তরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেয়ার পথে চারজন সাবেক মুখ্যমন্ত্রীসহ অনেক নেতাকর্মীকে আটক করে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আটকদের মুক্তির দাবি জানিয়ে ওয়াংচুক লেখেন, ‘আজকের প্রতিবাদে ঐক্য ও শান্তির জন্য আবেদন করে গতকাল যখন আমি একটি বার্তা পোস্ট করেছিলাম, তখন আমি কল্পনাও করতে পারিনি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।’
উল্লেখ্য, এর আগে সিজিপি’র মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের অংশ হিসেবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ওয়াংচুক অনশন করেছিলেন। তখন তার ২১ দিনের অনশন ওই আন্দোলনের অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।
সূত্র : দ্য উইক
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








