দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে যাওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে দিয়েছে দিল্লি পুলিশ
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে যাওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে দিয়েছে দিল্লি পুলিশ। বিবিসি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ চলছে।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) দুপুরে একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে যাওয়ার সিদ্ধান্ত নেন বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোটের এমপিরা। তবে যাওয়ার পথে তাদের আটকে দেয় পুলিশ।

বিবিসির সংবাদদাতা দিলনওয়াজ পাশা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, বিরোধী এমপিদের সাথে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে দেয় পুলিশ।

গতকালও একই দাবিতে নির্বাচন কমিশনের উদ্দেশে মিছিল নিয়ে যাচ্ছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু পথে তাদের আটকে দেয়া হলে তারা প্রায় নয় ঘণ্টা ধরে আকাশবাণী ভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন।

পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বললেও দু’জনই অবস্থানে অনড় ছিলেন। পুলিশের সাথে এসময় তাদের বাদানুবাদ হয় এবং একপর্যায়ে রাহুল গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ। যদিও পরে তাকে ছেড়ে দেয়া হয়। বিবিসি