রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস
প্রিজন ভ্যান থেকে মুক্তি পেয়ে আকাশবাণী ভবনে অবস্থান করছেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সংগৃহীত

আটক করার কয়েক মিনিটের মধ্যেই ছেড়ে দেয়া হয়েছে কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। এর আগে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলের সংসদ সদস্যদের সাথে তাদেরও আটক করা হয়।  
 
মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লির নির্বাচন কমিশন ভবন অভিমুখে যাওয়ার পথে পুলিশ বাধা দিলে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ শীর্ষ বিরোধী নেতাদের পুলিশ সাময়িকভাবে আটক করে।

Advertisement

আটকের পর পুলিশের প্রিজন ভ্যান থেকে মুক্তি পেয়ে ভাইবোন বর্তমানে আকাশবাণী ভবনে অবস্থান করছেন এবং সেখান থেকে তারা নির্বাচন কমিশনের সদর দফতরে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করার সময় তাদের গতিপথ রোধ করে পুলিশ।

পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন এবং সিপিআই(এম) নেতা জন ব্রিটাসসহ একাধিক সংসদ সদস্য রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন। 

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্টের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবি করে নানা স্লোগান দেন।

সূত্র : দ্য উইক ও অন্যান্য