কংগ্রেস, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী
বড় আন্দোলনের ঘোষণা দিয়েছে কংগ্রেস। ফাইল ছবি

ভোট চুরি’র অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ভারতজুড়ে দীর্ঘ আন্দোলনের পথে কংগ্রেস। 

Advertisement

সোমবার (৫ অক্টোবর) মল্লিকার্জুন খড়গে ও রাহুল গান্ধীর উপস্থিতিতে দলটির শীর্ষ নেতাদের বৈঠকে আগামী প্রায় দুই মাসের কর্মসূচি চূড়ান্ত হয়েছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল জানান, নির্বাচন ব্যবস্থায় সংস্কার এবং জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

কী কর্মসূচি কংগ্রেসের?
আগামী ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লক স্তরে বাইক ও সাইকেল মিছিল এবং পদযাত্রা করবে কংগ্রেস। ২৫ অক্টোবর থেকে ২৫ নভেম্বর রাজ্য, জেলা ও গ্রাম স্তরে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি হবে। 

কংগ্রেসের দাবি, ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ১৩ কোটি নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য ওই সময়ে বাড়ি বাড়ি প্রচার চালানো হবে।

২৫ ও ২৬ নভেম্বর ছয়টি রাজ্য থেকে ‘দিল্লি চলো’ কর্মসূচি শুরু হবে। পরে দেশটির রাজধানী দিল্লিতে বড় বিক্ষোভের আয়োজন করা হবে।

পাশাপাশি বিরোধী জোটের কর্মসূচিও ঘোষণা হয়েছে। ৬ অক্টোবর বিরোধী সংসদ সদস্যরা ভারতের সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন পর্যন্ত পদযাত্রা করবেন। ৮ অক্টোবর জেলা স্তরে বিক্ষোভ হবে। ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের বড় সমাবেশের ডাক দেয়া হয়েছে।