জাতিসংঘ মহাসচিব,  আন্তোনিও গুতেরেস, পাকিস্তান, সফর,
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি সপ্তাহেই পাকিস্তান সফরে যাচ্ছেন। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমাতে দেশটির 'কূটনৈতিক ও মধ্যস্থতা প্রচেষ্টা' নিয়ে তিনি আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

আল জাজিরা সোমবার (৫ অক্টোবর) জানায়, জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছাবেন গুতেরেস। সফরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দারসহ সরকারের জ্যেষ্ঠ কর্তাব্যক্তিদের সাথে বৈঠক করবেন।

বিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের আলোচনায় ইসলামাবাদের সহায়তাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় পাকিস্তানের 'গঠনমূলক ভূমিকা' নিয়ে কথা বলার একটি ভালো সুযোগ তৈরি করবে এই সফর।

এর আগে ২০২২ সালে পাকিস্তানে ভয়াবহ বন্যার সময় দেশটিতে গিয়েছিলেন গুতেরেস।তারপর এটিই হবে গুতেরেসে প্রথম পাকিস্তান সফর।