
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকজন রয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশন গযব লিল-হক’-এর অংশ হিসেবে এবং সন্ত্রাসী, তাদের নেটওয়ার্ক ও সহযোগীদের নির্মূল করার লক্ষ্যে এই হামলা চালানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে। এতে ‘ফিতনা আল-খাওয়ারিজ’, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ এবং তাদের সহযোগী গোষ্ঠীর দু’টি স্থানের সন্ত্রাসী ক্যাম্প ও আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
মন্ত্রণালয় জানায়, আস্তানাগুলোতে মজুদ রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে এবং প্রাথমিক তথ্যানুযায়ী ২২ জন নিহত হয়েছেন।
সূত্র : জিও নিউজ
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








