দুর্ঘটনাকবলিত বাস
দুর্ঘটনাকবলিত বাস সংগৃহীত ছবি

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একটি স্লিপার বাসে আগুন লেগে নারীসহ নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে যমুনা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে বাসের এসি বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

জানা গেছে, নয়ডা থেকে উত্তরপ্রদেশের মাহোবায় যাওয়ার পথে বাসটিতে আগুন লাগে। বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বেশিভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। বেশ কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে বের হন।

খবর পেয়ে দমকল বাহিনী এবং জেওয়ার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃত নয়জনের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্র : এনডিটিভি