পাকিস্তানে হামলা
পাকিস্তানে হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংগৃহীত ছবি

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর দফতরে বিস্ফোরণ ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) দেশটির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘হামলা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন।’ 

তিনি জানান, ঘটনাস্থলে এখনো লড়াই চলছে।

সূত্র : বাসস