মমতা ও ঋতব্রত ব্যানার্জি
মমতা ও ঋতব্রত ব্যানার্জি ছবি: সংগৃহীত

তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও নির্বাচনী প্রতীক বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফ্রিজ করে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এতে আগামী ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে মমতা ব্যানার্জি ও ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন শিবির ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম বা ‘জোড়াফুল’ প্রতীক—কোনোটিই ব্যবহার করতে পারবে না।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, কোনো পক্ষই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম এবং প্রতীক ব‍্যবহার করতে পারবে না। তবে দুই পক্ষই (কালীঘাট ও ঋতব্রত শিবিরের তৃণমূল) কোন প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে চায়, তা জানতে চেয়েছে কমিশন। শুক্রবার বেলা ১১টার মধ‍্যে তা জানাতে হবে কমিশনকে।

শোনা যায়, ২৮ বছর আগে এই জোড়াফুল প্রতীক নিজের হাতে এঁকেছিলেন মমতা। 

আগামী ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রামে উপনির্বাচন। নির্বাচনে সব পক্ষ নিজের প্রার্থী দিয়েছে। তবে তৃণমূল এখনো জানে না তারা কোন প্রতীক বা নামে লড়বে।

নির্বাচন কমিশন বলেছে, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটিও আপাতত ব্যবহার করতে পারবে না দুই পক্ষের শিবির। দুই শিবিরকে নিজেদের জন্য আলাদা নাম বেছে নিতে হবে। চাইলে সেই নামের সাথে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর সম্পর্কের উল্লেখ রাখা যাবে। 

সূত্র : হিন্দুস্তান টাইমস, আজতাক