ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে মঙ্গলবার সূচকের পতন ঘটেছে। সংগৃহীত

সূচকের পতনের মধ্য দিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে ৫ হাজার ৩৮৬ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

Advertisement

একইভাবে ডিএসইর ব্লুচিপ সূচক ডিএস৩০ ২ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ২ হাজার ৮৭ দশমিক ৯১ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৬ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে ১ হাজার ৪৬ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করেছে।

ডিএসইতে এদিন মোট ১৪ কোটি ৪১ লাখ ২৫ হাজার ২৫টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এসব লেনদেনের মূল্য দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকা। মোট লেনদেন হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫৪৭টি।

দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও অন্যান্য সিকিউরিটিজের মধ্যে ১০৮টির দর বেড়েছে, ২২৬টির কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।

বাজার মূলধন দিন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ১৯২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা।

শ্রেণিভিত্তিক হিসাবে ‘এ’ শ্রেণির ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দর বেড়েছে, ১১৪টির কমেছে এবং ২০টির অপরিবর্তিত রয়েছে। ‘বি’ শ্রেণির ৭৩টির মধ্যে ১৭টির বেড়েছে, ৪৮টির কমেছে এবং ৮টির অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ শ্রেণির ১১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, ৬৩টির কমেছে এবং ২৫টির অপরিবর্তিত রয়েছে। এছাড়া মিউচ্যুয়াল ফান্ডের ৩১টির মধ্যে ৩টির দর বেড়েছে, ১৯টির কমেছে এবং ৯টির অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডের চারটির মধ্যে একটির দর বেড়েছে এবং তিনটির কমেছে। সরকারি সিকিউরিটিজের চারটির সবগুলোর দর কমেছে।

সূত্র : বাসস