
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একই সাথে অধিকাংশ সূচক বেড়েছে এবং লেনদেন হয়েছে ৫৩৩ কোটি ২০ লাখ টাকার বেশি।
বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৭৫ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৭৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়ে ২ হাজার ১০৫ দশমিক ৬৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ্ সূচক (ডিএসইএস) শূন্য দশমিক ৯৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে ১ হাজার ৮৬ দশমিক ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ মোট ৩৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১টির দর বেড়েছে, ১৫০টির কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।
দিন শেষে ডিএসইতে মোট ১৭ কোটি ৪৫ লাখ ৩২ হাজার ২৩টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট ১ লাখ ৭২ হাজার ৫৯০টি টেড্রের মাধ্যমে বাজারে ৫৩৩ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়।
লেনদেন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ২০৬ কোটি ২৪ লাখ ৬৭ হাজার ৬২৮ টাকা।
খাতভিত্তিক শ্রেণিবিন্যাসে ‘এ’ ক্যাটাগরির ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দর বেড়েছে, ৭৬টির কমেছে এবং ২৮টির অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টির মধ্যে ৩১টির দর বেড়েছে, ৩৭টির কমেছে এবং ৬টির অপরিবর্তিত রয়েছে।
‘জেড’ ক্যাটাগরির ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির দর বেড়েছে, ৩৬টির কমেছে এবং ৩০টির অপরিবর্তিত রয়েছে। মিউচুয়াল ফান্ডের ৩১টির মধ্যে ১৭টির দর বেড়েছে, ৪টির কমেছে এবং ১০টির অপরিবর্তিত রয়েছে।
এছাড়া কর্পোরেট বন্ডের চারটির মধ্যে দু’টির দর বেড়েছে এবং দু’টির কমেছে। ‘এন’ ক্যাটাগরির একটি প্রতিষ্ঠানের দর কমেছে। সরকারি সিকিউরিটিজে আজ কোনো লেনদেন হয়নি।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








