ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্যসূচক বেড়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।

Advertisement

ডিএসইতে বুধবার (৭ অক্টোবর) মোট ৩৯১টি কোম্পানির ১৯ কোটি ৪১ লাখ ৫২ হাজার ৭৪২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এদিন মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৮৩ লাখ ৮৭ হাজার ৮৩৪ টাকা।

ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৩৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৬৩ দশমিক ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১৯ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দুই হাজার ৯৬ দশমিক ৮৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৬ দশমিক তিন পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১৯১টির শেয়ারদর বেড়েছে, ১৩৪টির কমেছে এবং ৬৬টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো ইভিন্স টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, সোনালী আঁশ, মতিন স্পিনিং, অ্যাপেক্স ফুডস, আইপিডিসি ও ম্যালেক স্পিনিং।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো ইভিন্স টেক্সটাইল, বিএসআরএম স্টিলস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, সায়হাম টেক্সটাইল, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, সোনালী আঁশ, বসুন্ধরা পেপার মিলস, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন ক্যাবলস ও ম্যাকসন্স স্পিনিং।

অন্যদিকে দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স, এএফসি এগ্রো, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল ও ফ্যামিলিটেক্স। বাসস