ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। ফলে প্রধান মূল্যসূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২০ দশমিক ২৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪২৪ দশমিক ৯১ পয়েন্টে নেমে এসেছে।

Advertisement

একইসাথে ডিএস-৩০ সূচক চার দশমিক ৬৫ পয়েন্ট কমে দুই হাজার ৭৭ দশমিক ০৯ পয়েন্ট এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) চার দশমিক ৯৩ পয়েন্ট কমে এক হাজার ৭৪ দশমিক ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ২৭০টির কমেছে এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।

দিন শেষে ডিএসইতে মোট ১৮ কোটি সাত লাখ দুই হাজার ২৯১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৫৬৪ কোটি ১৭ লাখ ৫৭ হাজার ১৬৯ টাকা।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস, এপেক্স ফুডস, মালেক স্পিনিং, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, সেনা ইন্স্যুরেন্স এবং একমি পেস্টিসাইড।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো ইস্টার্ন ক্যাবলস, ইনফরমেশন সার্ভিসেস, ওরিয়ন ইনফিউশন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, এপেক্স ফুডস, তৌফিকা ফুডস, সমতা লেদার, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স এবং নুরানী ডাইং।

অন্যদিকে দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, সুরিদ ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, বীচ হ্যাচারি, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। বাসস