
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের বড় দরপতন হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৮৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪৪৫ দশমিক ২৮ পয়েন্টে নেমে এসেছে।
সোমবার (৫ অক্টোবর) ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৪টির দাম বেড়েছে, ২৮৪টির কমেছে এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
দিন শেষে ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৫৩ পয়েন্ট কমে দুই হাজার ৮১ দশমিক ৭৫ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক নয় দশমিক ৭৯ পয়েন্ট কমে এক হাজার ৭৯ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ ১৮ কোটি ৮ লাখ ৫৫ হাজার ১৫৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য ছিল ৫৩৭ কোটি ১১ লাখ ৬৮ হাজার ১৯ টাকা।
লেনদেনের ভিত্তিতে আজকের শীর্ষ ১০ কোম্পানি হলো প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, এপেক্স ফুডস, একমি পেস্টিসাইড, আইপিডিসি, টেকনো ড্রাগ, মালেক স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস ও ওরিয়ন ইনফিউশন।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো এপেক্স ফুডস, শ্যামপুর সুগার, জিল বাংলা, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইন্ট্রাকো রিফুয়েলিং, বাংলাদেশ ল্যাম্পস, সানলাইফ ইন্স্যুরেন্স, উসমানিয়া গ্লাস শিট, হাওয়া ওয়েল টেক্সটাইলস এবং ১০ বছর মেয়াদি বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ড।
অন্যদিকে দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো টেকনো ড্রাগ, ম্যাকসন্স স্পিনিং, নুরানী ডাইং, জাহিনটেক্স, জিএসপি ফাইন্যান্স, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, বিডি থাই ফুড, আমান ফিড, প্রিমিয়ার লিজিং ও ওরিয়ন ইনফিউশন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








