ডিএসই
ডিএসই। সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একইসাথে লেনদেনে অংশ নেয়া বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএসইতে এক লাখ ৭২ হাজার ৬১৫টি ট্রেডের মাধ্যমে ৩৯৫টি ইস্যুর ২০ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৭৯০টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন হয়েছে। লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৬৩৪ কোটি ৫২ লাখ ৩৮ হাজার টাকা।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় এক দশমিক ৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ কমে পাঁচ হাজার ৫২৪ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক তিন দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ কমে দুই হাজার ৯৪ দশমিক ৬৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক দুই দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে এক হাজার ৯৮ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪১টির শেয়ারদর বেড়েছে, ১৭৮টির কমেছে এবং ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকে আজ শীর্ষ ১০ কোম্পানি ছিল সায়হাম টেক্সটাইল। এরপর রয়েছে আইপিডিসি, সায়হাম কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, শার্প ইন্ডাস্ট্রিজ, এপেক্স স্পিনিং, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক ও মালেক স্পিনিং।

অন্যদিকে, দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে মাইডাস ফাইন্যান্স, সায়হাম কটন, প্রিমিয়ার সিমেন্ট, সেনা ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, বিডি থাই ফুড, সায়হাম টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট ও মতিন স্পিনিং।

দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল হামিদ ফেব্রিক্স। এছাড়া পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ওরিয়ন ইনফিউশন, তাল্লু স্পিনিং, এপোলো ইস্পাত, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ড্যাফোডিল কম্পিউটারস এবং খান ব্রাদার্স পিপি ওভেনের শেয়ারদর কমেছে।

এছাড়া ক্যাটাগরিভিত্তিক হিসাবে, ‘এ’ ক্যাটাগরির ২০৩টি ইস্যুর মধ্যে ৫১টির দর বেড়েছে, ১১৬টির কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি ইস্যুর মধ্যে ৪০টির দর বেড়েছে, ২৩টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ ক্যাটাগরির ১১৮টি ইস্যুর মধ্যে ৫০টির দর বেড়েছে, ৩৯টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে। এছাড়া ৩৩টি মিউচুয়াল ফান্ডের মধ্যে তিনটির দর বেড়েছে, ১৭টির কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে।

করপোরেট বন্ডের দু’টি ইস্যুর মধ্যে একটির দর কমেছে এবং একটির অপরিবর্তিত রয়েছে। সরকারি সিকিউরিটিজের ১১টি ইস্যুর মধ্যে একটির দর বেড়েছে, নয়টির কমেছে এবং একটির দর অপরিবর্তিত রয়েছে।

দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৫ হাজার ১৮৯ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৮৬২ টাকা। এর মধ্যে ইকুইটি সিকিউরিটিজের বাজার মূলধন তিন লাখ ৪৩ হাজার ২৫৮ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৬৪৪ টাকা, মিউচুয়াল ফান্ডের তিন হাজার ২৮১ কোটি ৯৭ লাখ ৮২ হাজার ১৫২ টাকা এবং ঋণপত্রের বাজার মূলধন তিন লাখ ৩৮ হাজার ৬৪৮ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৬৭ টাকা। বাসস