
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্যসূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩৮ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৩২ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করেছে।
এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির ২৩ কোটি তিন লাখ পাঁচ হাজার ১৯২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য ছিল ৬৫৫ কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৮১৯ টাকা।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক আট দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ১০১ দশমিক ১৬ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক সাত দশমিক ৬০ পয়েন্ট বেড়ে এক হাজার ১০৬ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬২টির শেয়ারের দাম বেড়েছে, ৮০টির কমেছে এবং ৪৭টির দাম অপরিবর্তিত ছিল।
লেনদেনের ভিত্তিতে ডিএসইতে শীর্ষ ১০ কোম্পানি হলো শার্প ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং, আইএফআইসি ফার্স্ট ফাইন্যান্স ও এনভয় টেক্সটাইলস।
মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স, বৌফিকা ফুডস, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড-১, খান ব্রাদার্স, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ও আল-হাজ টেক্সটাইল।
অন্যদিকে, দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলো সায়হাম টেক্সটাইল, সাংহাই ইন্টারন্যাশনাল, ফ্যামিলিটেক্স, জাহিনটেক্স, সুরভী ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স, আরামিট সিমেন্ট ও সাইফ পাওয়ারটেক।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ এক হাজার ৪৪৯টি লেনদেনে ৩৩ লাখ ৫৮ হাজার ৫১৮টি শেয়ার হাতবদল হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য ছিল ১৭ কোটি ১৪ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা।
এদিন সিএসই৩০ সূচক ১৩ হাজার ৫৬৭ দশমিক ৮৬ পয়েন্ট, সিএসসিএক্স নয় হাজার ২১ দশমিক ৬৬ পয়েন্ট এবং সিএএসপিআই ১৪ হাজার ৭৩৬ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই৫০ সূচক এক হাজার ৭৩ দশমিক ৪১ পয়েন্ট এবং সিএসআই ৮১২ দশমিক ১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। বাসস







