মুফতি ইমরান হুসাইন, আকাবিরে বাংলাদেশ
মুফতি ইমরান হুসাইন সংকলিত ‘আকাবিরে বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। নয়া দিগন্ত

বাংলাদেশের ইসলামী ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে নতুন সংযোজন হিসেবে বাজারে এসেছে চার খণ্ডের বৃহৎ জীবনীগ্রন্থ ‘আকাবিরে বাংলাদেশ’। এতে দেশের বিভিন্ন বিভাগ ও জেলার এক হাজারেরও অধিক মরহুম উলামা-মাশায়েখ ও পীর-বুযুর্গের জীবন ও কর্ম স্থান পেয়েছে। মুফতি ইমরান হুসাইনের সংকলন এবং আনোয়ার লাইব্রেরির প্রকাশনায় গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ডিসিসিসি হলে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির চার খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে শুরু হওয়া এ আয়োজনে দেশের বরেণ্য উলামায়ে কেরাম, লেখক, গবেষক ও বইপ্রেমীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুরের প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি হিফজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের পরিচালক শায়খ তাহমীদুল মাওলা। স্বাগত বক্তব্য দেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী। অনুষ্ঠান পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি মামুন আবদুল্লাহ কাসেমী।

বাংলাদেশে প্রথমবারের মতো বিভাগ ও জেলাভিত্তিক এত বৃহৎ পরিসরে আকাবিরদের জীবনী সংকলন করা হয়েছে। চার খণ্ডের এ গ্রন্থে এক হাজারেরও অধিক মরহুম আলেম, পীর ও বুযুর্গের জীবন, কর্ম ও অবদান তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে দেশের ইসলামী ইতিহাস, ঐতিহ্য ও মনীষীদের স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়া হয়েছে।

গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন মুফতি জাবের কাসেমী, মুফতি ফয়সাল আহমদ জালালাবাদী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া, মুফতি আবু মুহাম্মদ রাহমানি, মুফতি মহিউদ্দিন কাসেমী, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা আবদুল গাফফার, মুফতি ইমরানুল বারী সিরাজী, শায়খ ইমরান রাইহান, মুফতি তাওহীদুল ইসলাম, মুফতি জালালুদ্দিন কাসেমী ও প্রফেসর মহাবত হোসেন।

গ্রন্থটিকে বাংলাদেশের বিভাগ ও জেলাভিত্তিক প্রথম বৃহৎ আকাবির জীবনী সংকলন হিসেবে উল্লেখ করা হয়েছে। চার খণ্ডের সেটটির প্রচ্ছদমূল্য চার হাজার টাকা। বর্তমানে ৫০ শতাংশ ছাড়ে দুই হাজার টাকায় সেটটি পাওয়া যাচ্ছে।