
সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে আয়োজিত হিফজুল হাদিস প্রতিযোগিতা-২০২৬-এর ঢাকা দক্ষিণ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) উত্তর যাত্রাবাড়ীস্থ জমঈয়ত ভবনের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ছাত্র ও ছাত্রীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট আটজনকে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত করা হয়।
প্রতিযোগিতা বাস্তবায়নে দায়িত্ব পালন করেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান। তাকে সহযোগিতা করেন ড. মুহাম্মদ ইব্রাহীম, শাইখ আনিসুর রহমান মাদানী, ড. হারুনুর রশীদ ও ড. আব্দুল মোমেন।
আয়োজকেরা জানান, বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ছাত্রদের মধ্য থেকে পাঁচজন এবং ছাত্রীদের মধ্য থেকে তিনজনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের প্রত্যেককে মূল্যবান হ্যান্ডব্যাগ ও সম্মাননা স্মারক দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাপী কোরআন ও সুন্নাহর প্রচার-প্রসার, শিক্ষা ও গবেষণায় সৌদি আরব প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। হিফজুল হাদিসের মতো প্রতিযোগিতার মাধ্যমে হাদিসের জ্ঞানচর্চা ও নতুন প্রজন্মের মধ্যে সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দেয়ার সুযোগ তৈরি হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ থেকেও সহযোগিতামূলক ভূমিকা রাখা প্রয়োজন।
আগামী ২৮ অক্টোবর ২০২৬ জাতীয় পর্যায়ে হিফজুল হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








