শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী
শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী। ফাইল ছবি

সম্প্রতি রাজধানীর অদূরের টঙ্গীতে অবস্থিত একটি মাদরাসার শিশু শিক্ষার্থী, তার অভিভাবক ও শিক্ষকের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বখ্যাত বাংলাদেশী কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী। 

Advertisement

শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, একজন শিক্ষকের শিক্ষার্থীকে আদর ও শাসন করার সীমা সম্পর্কে জানা থাকা উচিৎ।

শায়খ আযহারী আরো লেখেন, একজন শিক্ষক তার শিক্ষার্থীকে সন্তানসুলভ চোখে দেখতে পারেন এবং আদর করতে পারেন। কিন্তু সেটা কখোনোই বেড টাচ হতে পারে না। চুম্বন বিষয়টি খুবই সেন্সিটিভ। অন্য কারো সন্তানকে নিজের সন্তান হিসেবে দেখলেও এটা আপনি করতে পারেন না। আমাদের শিক্ষকদের আরো সচেতন হতে হবে।

বিশ্বব্যাপী নিজের ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে তিনি লেখেন, ইউরোপ-আমেরিকা কানাডা-অস্ট্রেলিয়া—এমনকি আরব বিশ্বের কোথাও বাচ্চাদের গায়ে টাচ করাটা মারাত্মক অপরাধ হিসেবে ধরা হয়। এই বিষয়টি স্কুল কলেজ মাদরাসা-সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক থেকে শুরু করে সাধারণ জনগণের সকলেরই জানা থাকা উচিৎ। 

এইকসাথে এই ঘটনায় নিজের হাতে আইন তুলে নেয়ারও সমালোচনা করেন শায়খ আযহারী। তিনি বলেন, কেউ যদি চুমু দিয়ে অপরাধ করে থাকেন, তাহলে তার গায়ে হাত দেয়াটাও অপরাধ। দেশে আইন রয়েছে। কেউ অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। 

সবশেষ তিনি বলেন, ‘আশা করবো আমার এই বক্তব্যকে কেউ না বুঝে অন্য দিকে নেবেন না। কারণ, আমি একদিকে একজন শিক্ষক, আরেকদিকে সন্তানের বাবাও।