
মক্কা মুকাররমার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এ সময় পবিত্র মসজিদুল হারামে (কাবা শরীফ) বৃষ্টির মধ্যেও ওমরাহ পালনকারীরা তাওয়াফ, ইবাদত ও দোয়ায় মগ্ন ছিলেন।
শুক্রবার (৯ অক্টোবর) উর্দু নিউজ জানায়, বৃষ্টির সময় ওমরাহ পালনকারী ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে হারামাইন শরিফাইনের পরিচালনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। মসজিদুল হারামের মাতাফ, নামাজের স্থান ও প্রবেশপথগুলোতে দ্রুত পানি নিষ্কাশন এবং মেঝে শুকনো রাখার ব্যবস্থা করা হয়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এদিকে সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স দেশটির বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্র মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এ সময় ধুলিঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কার কথাও জানানো হয়েছে।
সিভিল ডিফেন্স অধিদফতর নাগরিকদের সতর্কতা অবলম্বন, বন্যাকবলিত এলাকা, উপত্যকা ও নিচু স্থান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি সরকারি চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








