দোয়া
দোয়া চেয়েছেন মিরসরাই পীর। প্রতীকী ছবি

মিরসরাই দরবার শরিফের পীর ও আন্তর্জাতিক মোফাচ্ছিরে কোরআন আল্লামা আব্দুল মোমেন নাছেরীর স্ত্রী শামিমা আক্তার নাছেরী দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা খুবই গুরুতর।

Advertisement

মিরসরাই পীর মাওলানা আব্দুল মোমেন নাছেরী বলেন, মানুষকে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। তিনিই রোগ দেন। আবার তিনিই শেফা দান করেন। তবে মানুষের দোয়া মহান আল্লাহ সম্মানের সাথে গ্রহণ করেন। 

তাই স্ত্রীর রোগ মুক্তির জন্য তিনি দেশবাসী ও আলেম সমাজের কাছে দোয়া চেয়েছেন।