
পাসপোর্ট করতে গিয়ে দালালের দৌরাত্ম্য এখন অনেক নাগরিকের জন্য বড় ভোগান্তির কারণ। নির্ধারিত নিয়মে আবেদন, ফি পরিশোধ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পরও অনেকে দ্রুত সেবা পাওয়ার আশায় দালালের দ্বারস্থ হতে বাধ্য হন। কোথাও কোথাও দালালরা অফিসের আশপাশে অবস্থান করে সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখায়। ফলে সরকারি সেবার স্বচ্ছতা ও নাগরিক আস্থাই প্রশ্নের মুখে পড়ে। দালালচক্র কিভাবে অফিসের আশপাশে সক্রিয় থাকে, কারা তাদের সহযোগিতা করে এবং তাদের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ তৈরি হয় এসব বিষয় তদন্ত হওয়া জরুরি।
একই সাথে পাসপোর্ট অফিসে দৃশ্যমান সেবার ধাপ ও অভিযোগ জানানোর মাধ্যম প্রকাশ করা উচিত। দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন। নাগরিকের বৈধ সেবা পেতে দালালের দরজায় দাঁড়াতে হবে এ বাস্তবতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মুহিবুল হাসান রাফি,
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








