
মেরুদণ্ডের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
এমন পরিস্থিতিতে বুধবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে তার জন্য দোয়া করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
ওই পোস্টে বাবরের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে শিশির মনির লিখেছেন, ‘ফেইসবুকে খবরটা পড়ে ফোন করেছিলাম। ভাতিজার [বাবর ভাইয়ের বড় ছেলে] সাথে কথা হল। বলল ভাইয়ের মেরুদণ্ডের একটি অপারেশন হয়েছে। আল্লাহ ভাইকে দ্রুত সুস্থতা নসিব করুন। আমিন।’
বুধবার স্থানীয় সময় বেলা ২টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার হয়েছে।
এর আগে, নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে অস্ত্রোপচারের বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের সময় থেকেই মেরুদণ্ডে তীব্র ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন লুৎফুজ্জামান বাবর। এ ছাড়া তার কিডনির সমস্যা ও শ্বাসকষ্টও রয়েছে। কারামুক্তির পর দেশে চিকিৎসা নিলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচারের আগে নিজের নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাবর। অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে আবারো দেশ ও জনগণের সেবায় ফিরতে চান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








