১২ দলীয় জোট
১২ দলীয় জোটের লোগো। সংগৃহীত

১২ দলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জোটের মুখপাত্র ও সমন্বয়ক নির্ধারণ করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার রাজধানীর চুংওয়া রেস্টুরেন্টে জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব কাজী নাহিদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ১২ দলীয় জোটের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে জোটের নীতিনির্ধারণী পর্যায়ে শক্তিশালীকরণ এবং জোটের মুখপাত্র ও সমন্বয়ক নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে ৩ মাসের জন্য মাওলানা আব্দুল করিমকে ১২ দলীয় জোটের মুখপাত্র এবং লায়ন মো: ফারুক রহমানকে ১২ দলীয় জোটের সমন্বয়ক ঘোষণা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ
১. আহসান হাবিব লিংকন — কো-চেয়ারম্যান, জাতীয় পার্টি (কাজী জাফর)।
২. নওয়াব আলী আব্বাস খান — কো-চেয়ারম্যান, জাতীয় পার্টি (কাজী জাফর)।
৩. কাজী নাহিদ — মহাসচিব, জাতীয় পার্টি (কাজী জাফর)।
৪. ব্যারিস্টার যুবায়ের হায়দার — প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি (কাজী জাফর)।
৫. কাজী নজরুল ইসলাম — যুগ্ম মহাসচিব, জাতীয় পার্টি (কাজী জাফর)।
৬. অধ্যাপক মাওলানা আব্দুল করিম — মহাসচিব, ইসলামী ঐক্যজোট।
৭. লায়ন মো. ফারুক রহমান — চেয়ারম্যান, ন্যাশনাল লেবার পার্টি।
৮. এম এ বাসার — চেয়ারম্যান, বাংলাদেশ এলডিপি।
৯. আবুল কাসেম — মহাসচিব, ইসলামীক পার্টি।
১০. ফিরোজ মোহাম্মদ লিটন — চেয়ারম্যান, প্রগতিশীল জাতীয়তাবাদী দল।
১১. আমিনুল ইসলাম — চেয়ারম্যান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
১২. মাস্টার আব্দুল মান্নান — চেয়ারম্যান, নয়া গণতান্ত্রিক পার্টি।

সভায় নেতৃবৃন্দ ১২ দলীয় জোটের ঐক্য ও সংহতি বজায় রেখে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডকে আরো সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।