১১ দলের লংমার্চ, ঢাকা-রংপুর লংমার্চ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১ দলীয় ঐক্য, জামায়াতের মহিলা বিভাগ
লংমার্চকে স্বাগত জানাতে রাজপথে নারীদের উপস্থিতি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চকে স্বাগত জানাতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় রাজপথের পাশে নারীদের উপস্থিতি দেখা গেছে।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হলে জাতীয় সংসদের পূর্ব পাশের সড়ক, মহাখালী, বনানী, উত্তরা, গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে নারীরা লংমার্চের বহরকে হাত নেড়ে অভিবাদন জানান।

বিশেষ করে জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীরা পুরুষদের পাশেই আলাদাভাবে লাইনে দাঁড়িয়ে লংমার্চকে স্বাগত জানান। এ সময় তাদের হাতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।