সার্কেল গেমিং এরিনার যাত্রা শুরু

 ক্রীড়া প্রতিবেদক
মোবাইলে গেম খেলা শুধু নেশা বা শখই নয়। এখন এটা হবে পেশা। এই চিন্তা চেতনা নিয়েই রবি আজিয়াটা গতকাল থেকে শুরু করেছে সার্কেল গেমিং এরিনা। এটি বৃহৎ পরিসরের ই-স্পোর্টস। গতকাল রবির হে অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জিয়াদ সাতারা। এ সময় আরো উপস্থিত ছিলেন রবির চিপ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ ও হেড অব সার্কেল মার্কেটিং মুহাম্মদ আবদুল হাই। প্রতিযোগিতায় দুই ইভেন্ট পাপজি মোবাইল ও ই-ফুটবল অন্তর্ভুক্ত আছে। এতে পাবজিতে ২০ লাখ টাকা এবং ই-ফুটবলের জন্য পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। গতকাল থেকে এই গেমের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী কয়েক প্রতিযোগী উপস্থিত ছিলেন।

Advertisement