
ক্রীড়া প্রতিবেদক
এক ইনিংসে ৪০০ রান করেও স্বস্তিতে নেই বাংলাদেশ! বরং জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে এখন কঠিন পরীক্ষার মুখে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দুই সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৫৭ রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। পেয়েছে ১৫৭ রানের মূল্যবান লিড। সেই রান সামনে রেখে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই খেই হারিয়েছে বাংলাদেশ। সাত বলের ব্যবধানে হারিয়েছে দুই উইকেট। আলোর স্বল্পতায় চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে দলের সংগ্রহ ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রান। এখনো ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ। মুশফিক ৫ এবং লিটন দাস ১২ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের বিপদের শুরুটা করেন মার্কো ইয়ানসেন। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে দেন। দলীয় ১১ রানে শেষ হয় তানজিদের ইনিংস। এর আগে ইয়ানসেনের বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুললেও রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন এই ওপেনার। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। পরের ওভারের প্রথম বলেই রায়ান রিকেলটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৪ রান করে।
তানজিদের বিদায়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের ওপর দ্বিতীয় আঘাত হানেন কাগিসো রাবাদা। ক্রিজে এসে মাত্র তিন বল খেলতে পেরেছেন মুমিনুল হক। এক রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। মাত্র এক রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে তখন চরম চাপে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় হতাশা ক্রমেই বাড়িয়ে চলেছেন মুমিনুল। প্রোটিয়াদের মাঠে সবশেষ সাত ইনিংসে দুই অঙ্কও ছুঁতে পারেননি। অথচ পচেফস্ট্রুমে ২০১৭ সালে প্রথম ইনিংসেই ৭৭ রান করেছিলেন তিনি। এরপর ৯ ইনিংস মিলিয়ে তার সংগ্রহ সাকুল্যে ২৯ রান। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত পাঁচ টেস্টের ১০ ইনিংসে স্রেফ ১০.৬০ গড়ে মুমিনুল করেছেন ১০৬ রান। আট ইনিংসে দুই অঙ্কও ছুঁতে পারেননি।
প্রথম ইনিংসে কোনো প্রভাব ফেলতে না পারা সাইমন হার্মার এবার নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন। তার বাড়তি বাউন্স করা ডেলিভারিতে স্লিপে ধরা পড়লেন নাজমুল হোসেন শান্ত। পা বাড়িয়ে অফ স্পিনারের বল খেলতে চেয়েছিলেন। কিন্তু বাড়তি বাউন্স করে বল ছোবল দেয় বথ্যাটের শোল্ডারে। সহজ কথ্যাচ যায় মার্করামের হাতে। ৪২ বলে দুই চারে ১১ রান করেন শান্ত।
প্রথম ইনিংসে ডাক মারা মাহফিজুল ইসলাম রবিন দ্বিতীয় ইনিংসে শুরুতে পেয়েছেন ভাগ্যের সহায়তা। প্রথম স্লিপে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়েও রিভিউর সুবিধা নিয়ে বেঁচে যান। শেষ পর্যন্ত রাবাদাকে চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে রানের খাতা খোলেন। নড়বড়ে শুরুর পর মনে হচ্ছিল থিতু হতে পেরেছেন। সেই সময়ে সাইমন হার্মারের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে বলের নাগাল পাননি। ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে মিডল স্টাম্পে। ৯২ বলে চার চার ও এক ছয়ে ৩২ রান করেন রবিন।
আগের ইনিংসের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয় এবার বেশি দূর যেতে পারলেন না। দ্রুত রান তোলার চেষ্টায় থাকা মিডল অর্ডার বথ্যাটসমথ্যানকে ফেরালেন কাগিসো রাবাদা। তার আগের ওভারে দু’টি চার মারেন হৃদয়, বাই থেকেও হয় একটি চার। খরুচে ওভারে তেতে থাকা রাবাদার বাউন্সার ঠিকঠাক সামলাতে পারেননি হৃদয়। বথ্যাটের কানায় লেগে অনেক উপরে উঠে যাওয়া কথ্যাচ নেন রায়ান রিকেলটন। ২৩ বলে তিন চারে ২৩ রান করেন হৃদয়।
সাইমন হার্মারের বলে চার মারলেন লিটন দাস। একশ স্পর্শ করল বাংলাদেশের রান। এরপরেই আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রান করতে পেরেছে বাংলাদেশ। সফরকারীরা এখনো ৫৭ রানে পিছিয়ে।
১৫৭ রানের লিড নিয়েই থামল স্বাগতিকরা
প্রথম ইনিংসে ১৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার অনবদ্য এক জুটিতে তারা ১৫৭ রানের লিড নিয়ে ইনিংস শেষ করল স্বাগতিকরা।
৫৬ রানে অপরাজিত রিকেলটন ও ৫ রানে রাবাদা খেলতে নামেন। রিকেলটন তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে থেমেছেন। নবম উইকেটে ১১৭ রানের জুটি গড়েন তারা। রাবাদা তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের ওপর চাপ তৈরি করেন। অথচ ৩৮ রানেই তার মাঠ ছাড়ার কথা। তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর হাত ফসকে জীবন পান তিনি।
রিকেলটন প্যাভিলিয়নে ফিরলে আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া টেম্বা বাভুমা মাঠে নেমে এক রান করে ফিফটির দেখা পান। রাবাদা এদিন মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় শিকার হন। তার আগের দুই বলে বাংলাদেশী স্পিনারকে দু’টি ছক্কা মারেন। ৯৩ বলে ১০ চার ও দুই ছক্কায় রাবাদা ৭২ রান করে আউট হন।
ডেন প্যাটারসন ও বাভুমা শেষ জুটি আরো ৪৫ রান যোগ করেন। ১১ রানে প্যাটারসনের লেগ স্টাম্প উড়িয়ে দেন হাসান মাহমুদ। কিন্তু নো বলের কারণে তার পঞ্চম উইকেট নেয়া হয়নি। জীবন পেয়ে এই লেজের ব্যাটার পরের দুই ওভারে ছয় ও চার মারেন। অবশেষে তাদের জুটি ভাঙে দলগত ৫৫৭ রানে। ২৯ রানে থামেন প্যাটারসন। ৬৮ রানে অপরাজিত ছিলেন বাভুমা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস : ৪০০
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : (আগের দিন ৩৮৬/৭) ১২৪.১ ওভারে ৫৫৭ (বাভুমা ৬৮*, রিকেলটন ১০২, রাবাদা ৭২, পথ্যাটারসন ২৯; তাসকিন ২/১২৪, হাসান ৪/১১৮, ইবাদত ১/৬০, মিরাজ ২/১৬৫, মুমিনুল১/৭২)।
বাংলাদেশ ২য় ইনিংস (চলমান) : ৩৪.২ ওভারে ১০০/৫ (তানজিদ ৪, রবিন ৩২, মুমিনুল ১, শান্ত ১১, তৌহিদ ২৩, মুশফিক ৫*, লিটন ১২*)।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








