
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন। গত রোববার ভালুকা ইউএনও মো: ফিরোজ হোসেন স্বারিত এক চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিদের এ অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গড় পাসের হার ৩০ শতাংশের নিচে হওয়ায় শিক্ষার মান উন্নয়নে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী, পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত প্রধান শিক্ষকসহ প্রতিষ্ঠানের সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো, উপজেলার সাতেঙ্গা গ্রামে অবস্থিত মোস্তফা মতিন উচ্চবিদ্যালয়, বাটাজোর বিএম উচ্চবিদ্যালয় (কারিগরি), মেদুয়ারী দাখিল মাদরাসা, রাজৈ সজনগাঁও দাখিল মাদরাসা, ধামশুর নূরানী দাখিল মাদরাসা, শহীদ কুতুব উদ্দিন উচ্চবিদ্যালয় ও পাঁচগাঁও সানরাইজ উচ্চবিদ্যালয়। একই সাথে সিদ্ধান্তটি যথাযথভাবে বাস্তবায়ন ও পর্যবেণ করে ইউএনও কার্যালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপি ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আঞ্চলিক পরিচালক এবং অগ্রণী ও সোনালী ব্যাংকের ভালুকা শাখার ব্যবস্থাপকদের কাছেও পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








