শিবালয়ে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ


মানিকগঞ্জের শিবালয়ে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা রানী কর্মকার। ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়ানোর ল্েয দেশব্যাপী এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে শিবালয়েও কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আনিসুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো: দবিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা।

Advertisement