সীমান্তে বিজিবির আধুনিক নজরদারি

 সিলেট ব্যুরো

Advertisement

হবিগঞ্জের সীমান্তবর্তী দুর্গম এলাকায় চোরাচালান, মানবপাচার ও মাদক প্রতিরোধে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি। সীমান্তের বাল্লা ও চিমটিবিলসহ বিভিন্ন এলাকায় দূরনিয়ন্ত্রিত সেন্সরভিত্তিক সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ২৪ ঘণ্টা সীমান্তের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি জেলা পুলিশের সাথে যৌথ অভিযানে গত তিন দিনে তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান জানান, সীমান্তে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। চলতি মাসের ১ তারিখ থেকে শুরু করে বিভিন্ন অভিযানে দুই কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও গরু জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।