
সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইএইউ) উদ্যোগে অস্থায়ী ক্যাম্পাস সংলগ্ন মোহাম্মদপুর বছিলা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. আ হ ম নুরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ কে মুহা: নুরুল ইসলাম, মাদরাসা পরিদর্শক প্রফেসর ড. হুসাইন আহমাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো: নওসের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: ওয়ালিউর রহমান, পরিচালক অর্থ ও হিসাব আবু বকর ছিদ্দিক, উপপরিচালক জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








