
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের (এসইউবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কনকোর্স দ্য কুইজিন সিজন-৩ প্রতিযোগিতা। মঙ্গলবার বায়েজিদ আরেফিন নগরে শিক্ষক-শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন। ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সিইও ব্রি. জেনারেল (অব:) মোহাম্মদ আলী।
এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান সি এম আতিকুর রহমান, প্রতিযোগিতার বিচারক, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজসহ বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, অ্যালামনাই ও শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা বৈচিত্র্যময় রান্নার প্রদর্শনীর মাধ্যমে নিজেদের প্রতিভা, উদ্ভাবনী ক্ষমতা, দলগত কাজ এবং পেশাদারিত্ব তুলে ধরেন। পরে ধন্যবাদ জ্ঞাপন, রান্না প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণের মাধ্যমে এ আয়োজন শেষ হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








