
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসে (এসওবিই) ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি : লেসন্স ইন নেশন বিল্ডিং’ শীর্ষক সেমিনার এবং ‘সিঙ্গাপুর : এ নেশন বিল্ডিং স্টোরি’ শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ইউআইইউ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।
বইটির লেখক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রাকিবুল মোস্তফা। তিনি বইটিতে সিঙ্গাপুরের জাতি গঠন ও উন্নয়নের ধারাবাহিক যাত্রার একটি বিশদ চিত্র তুলে ধরেছেন। সেই সাথে দেশটির রূপান্তর ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিভিন্ন উপাদান, নীতি, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং কৌশলগত উদ্যোগের বিশ্লেষণ স্থান পেয়েছে বইটিতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও হেড অব মিশন ফিলিপ ওং। এ ছাড়া বইটির প্রকাশক ও প্যানেলিস্ট, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মিসেস মাহরুখ মহিউদ্দিন, সাবেক রাষ্ট্রদূত মো: মুস্তাফিজুর রহমান, ইউআইইউর রেজিস্ট্রার এবং সাবেক রাষ্ট্রদূত ডা. মো: জুলফিকার রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন। সেমিনারের মডারেটর ছিলেন ইউআইইউর এসওবিইর উপদেষ্টা প্রফেসর ড. এম নিয়াজ আসাদুল্লাহ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








