
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (২০২৬-২৮ মেয়াদে) ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সোসাইটির জাতীয় সদর দফতরে নির্ধারিত সময় অনুযায়ী উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দেন। সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো: আবদুস সালামের উদ্যোগে একটি সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচনী কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে।
নির্বাচন তফসিল অনুযায়ী, আজ ১৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ এবং ২১ নভেম্বর আপিল শুনানি ও নিষ্পত্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা এবং ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন। ভোটগ্রহণ শেষে একই দিনে ফলাফল ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








