রংপুরে সোনালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত


সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস রংপুর ও দিনাজপুরের যৌথ আয়োজনে বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জিএম অফিস রংপুর ও দিনাজপুরের আওতাধীন প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখাপ্রধান এবং প্রিন্সিপাল অফিসগুলোর আওতাধীন সব শাখা ও উপশাখাপ্রধান এবং আওতাধীন অফিস ও শাখাগুলোর নির্বাহীদের অংশগ্রহণে গতকাল রংপুর শহরের বেগম রোকেয়া মিলনায়তনে এ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো: শওকত আলী খান। জিএম অফিস রংপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মুহাম্মদ মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: আবু সাঈদ ও মো: সাফায়েত হোসেন পাটওয়ারী এবং জিএম অফিস দিনাজপুরের জেনারেল ম্যানেজার মো: মিজানুর রহমান মজুমদার। বিজ্ঞপ্তি।

Advertisement