কুয়েটের সাথে কেডিএ ও সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা

উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (ঈগঈ) সাথে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে চীনা প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল কুয়েট ক্যাম্পাস পরিদর্শন করে। আলোচনায় কুয়েট ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ উৎপাদনব্যবস্থা স্থাপন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং বিভিন্ন ক্ষেত্রে গবেষণা অনুদান প্রদানের বিষয় গুরুত্ব পায়। কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনায় উপস্থিত ছিলেন- কেডিএ চেয়ারম্যান অ্যাড. এস এম শফিকুল আলম মনা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো: সাবিরুল আলম, নেট বাংলা সোলারের এমডি ইঞ্জিনিয়ার এ বি এম রেজা ইসলাম এবং কুয়েটের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার জি এম মাহফুজুর রহমান। বিজ্ঞপ্তি।

Advertisement