
বাংলাদেশের ক্রেতাদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির নতুন টেলিভিশন ও সাউন্ড সিস্টেম আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছে বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড সনি। নতুন এই তালিকায় রয়েছে ফ্ল্যাগশিপ ট্রু আরজিবি (ঞৎঁব জএই) এলইডি প্রযুক্তির ব্রাভিয়া ৯ মার্ক টু (ইজঅঠওঅ® ৯ ওও) টিভি, নতুন সিরিজের গুগল টিভি ব্রাভিয়া ৩ মার্ক টু (ইজঅঠওঅ® ৩ ওও) এবং স্টুডিও-টিউনড ওয়্যারলেস হোম থিয়েটার সিস্টেম ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো (ইজঅঠওঅ ঞযবধঃৎব ঞৎরড়)।
বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পণ্যগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার হেড অব মার্কেটিং ইয়াপ ইয়াং। এ সময় সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক এবং আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার মাশচাভালিত কেমনুজসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








