চট্টগ্রামের বাকলিয়ায় হোপওয়েলের নতুন ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
চট্টগ্রামের বাকলিয়ায় হোপওয়েলের নতুন ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন।


স্বাস্থ্যসেবা মানবজীবনের অন্যতম মৌলিক চাহিদা, অথচ অনেক সুবিধাবঞ্চিত মানুষের কাছে তা সবসময় সহজলভ্য নয়। তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া একটি বড় চ্যালেঞ্জ, কখনো কখনো তা কেবলই স্বপ্ন।
এই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার লক্ষ্যে বিএসআরএম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে নিবেদিত একটি দাতব্য সমাজকল্যাণমূলক উদ্যোগ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে, যা পরিচালিত হচ্ছে বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের (বিএইচএইচ) ছায়াতলে। 
গতকাল চট্টগ্রামের বাকলিয়ায় বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের (বিএইচএইচ) নতুন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়। এর লক্ষ্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবার সুযোগ আরো বিস্তৃত ও উন্নত করা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, এফসিএ; ফাইন্যান্স ডিরেক্টর জোহায়ের তাহের আলী; পরিচালক আবদুল কাদির জোহায়ের এবং উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত প্রমুখ। বিজ্ঞপ্তি।

Advertisement