
বগুড়ার রাজবাড়ী রহমানিয়া আলিম মাদরাসা ও নন্দীগ্রামের দামগাড়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, আশেকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা ইউনিট সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা পশ্চিমের সাবেক সভাপতি ও শাকপালা হাজী জহির উদ্দিন মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেমেদ্বীন হজরত মাওলানা আবুল কালাম আযাদ (৭৩) মঙ্গলবার রাত ৯টায় শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই ছেলে দুই মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ৯টায় শাকপালা মসজিদে ও বাদ জোহর আশেকপুর ইউনিয়নের বৈঠাপাড়া গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যাপক আ স ম আব্দুল মালেকসহ কর্মপরিষদ সদস্যরা, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনে বগুড়া মহানগরীর সভাপতি আজগর আলী সেক্রেটারি মাস্টার আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি প্রভাষক হেদাইতুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








