
বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান, ইস্টার্ন স্ট্র বোর্ড অ্যান্ড পেপার মিলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ এম এ সালামের ২৪তম মত্যুবার্ষিকী আজ (১৯ নভেম্বর)। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ ও এম এ সালাম স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে আজ বিকেল ৩টায় রাজধানীর পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি অধ্যক্ষ জুবেইদা কাদের চৌধুরী সভায় আরো বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, মুখপাত্র জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সাংগঠনিক সম্পাদক এসআই ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব, সহ-সভাপতি অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন, শেখ আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, খন্দকার জিয়াউদ্দিন এবং ঢাকা মহানগর নেতা মো: হামিম নাজমী। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








