
আযাদ আলাউদ্দীন
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল। ১৯ নভেম্বর তার ৩৭তম মৃত্যুবার্ষিকী। তার লেখা ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’ বইয়ের পাতায় পাতায় তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। তিনি ছিলেন সাহসের বাতিঘর। অকপটে তিনি শাসকদের বিরুদ্ধে বলেছেন এবং লিখে
মেজর এম এ জলিলের জন্ম ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি; বরিশাল জেলার উজিরপুর উপজেলা সদরে মামা বাড়িতে। তার জন্মের তিন মাস আগেই পিতার মৃত্যু হয়। পিতা জনাব আলী মিয়া। রতœগর্ভা মাতা রাবেয়া খাতুন। উজিরপুর ডব্লিউ বি ইনস্টিটিউশন থেকে কৃতিত্বের সাথে মেট্রিক পাস করেন। স্কুলজীবনে ‘পথের কাঙ্গাল’ ও ‘রীতি’ নামে দু’টি উপন্যাস রচনা করেন। ১৯৬১ সালে পাক-সামরিক বাহিনীতে কমিশন্ড ক্যাডেট হিসাবে যোগদান করেন। ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে নিয়মিত কমিশন অফিসার হিসেবে পদ লাভ করে এবং ট্যাঙ্ক বাহিনীতে যোগদান করেন। ১৯৭০ সনে ট্যাঙ্ক ডিভিশনে মেজর পদে পদোন্নতি লাভ করেন।
১৯৭১ সালের ১০ ফ্রেব্রুয়ারি অসুস্থ মাতা রাবেয়া খাতুনকে দেখতে আসেন এক মাসের ছুটিতে। ছুটি শেষে পশ্চিম পাকিস্তানে প্রত্যাবর্তন না করে মুক্তিযুদ্ধ সংগঠনে নিজেকে নিয়োজিত করেন। ১৯৭১ সালের ২৬ মার্চ ঢাকায় ক্রাকডাউন হয়। মেজর এম এ জলিলের সাহসী নেতৃত্বের ফলে ২৪ এপ্রিল পর্যন্ত বরিশাল-পটুয়াখালীকে মুক্ত অঞ্চল হিসেবে রাখতে সক্ষম হন। ৭ এপ্রিল খুলনার রেডিও সেন্টার দখল করেন। (সূত্র : মেজর জলিলের রচনাবলি, পৃষ্ঠা-৪৫)
স্বাধীনতার পর ভারতীয় সেনাবাহিনীর লুটপাটের প্রতিবাদ করায় মেজর জলিলকে ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর বেলা ১১টায় কামারখালী ফেরিঘাটে ওৎ পেতে থাকা ভারতীয় বাহিনী বন্দী করে। যশোর সেনানিবাসের একটি নির্জন বাড়িতে আটক করে রাখা হয়। তিনি বাংলাদেশের প্রথম রাজবন্দী। তার লেখনিতে মুক্তিযুদ্ধকালের সফলতা ও ব্যর্থতা উভয়ই স্থান পেয়েছে। ১৯৭১ সালে তার গগনচুম্বী জনপ্রিতার কারণে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) তাকে সভাপতি করে।
জাসদ এবং ভারতের কূটকৌশল যখন তিনি বুঝতে পারেন তখন পদত্যাগ করেন এবং রচনা করেন ‘কৈফিয়ত ও কিছু কথা’। এই স্বাধীনচেতা ব্যক্তিটি জীবন বাজি রেখে লড়াই করেছিলেন শুধু একটি মানচিত্রের জন্য নয়। তাই তিনি রচনা করেন ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’। তিনি চেয়েছিলেন বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রকাঠামো। তার রচিত ‘সীমাহীন সমর’ মুক্তিযুদ্ধের একটি নিরপেক্ষ দলিল।
১৯৭৩ সালে জাতীয় নির্বাচনে বরিশালের বাকেরগঞ্জ ও উজিরপুরসহ পাঁচটি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি আসনেই তাকে পরাজিত ঘোষণা করা হয়। ১৯৭৪ সালের ১৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে গিয়ে তিনি পুলিশের গুলিতে আহত হন।
১৯৮২ সালের আগস্ট মাসে টাঙ্গাইলের সায়মা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার দুই কন্যা ব্যারিস্টার সারাহ্ জলিল এবং ব্যারিস্টার ফারাহ্ জলিল উভয়ই কানাডা প্রবাসী।
১৯৮৪ সালের ৩ নভেম্বর জাসদ থেকে মেজর এম এ জলিল পদত্যাগ করেন। ১৯৮৫ সালের জানুয়ারিতে এক মাস গৃহবন্দী ছিলেন। ১৯৮৫ সালের জানুয়ারি থেকে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত এবং ১৯৮৭ সাল থেকে ১৯৮৮ সালের মার্চ মাস পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনের কারণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।
বর্তমানে অনেকেই মৌখিকভাবে ফিলিস্তিনের আত্মপ্রতিষ্ঠার সংগ্রামের সমর্থন করেন কিন্তু কার্যকরী কোনো ভূমিকা নেন না। মেজর এম এ জলিল প্যালেস্টাইনের পক্ষে যুদ্ধ করার জন্য বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবী যোদ্ধা পাঠিয়েছিলেন। ১৯৮৯ সালের ১৯ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সফরকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১০ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন।
মেজর এম এ জলিলের লেখা বইগুলো হলো ‘সীমাহীন সমর’ (মুক্তিযুদ্ধের স্মৃতি ডায়েরি), ‘সুর্যোদয়’ (রাজনৈতিক উপন্যাস), ‘কৈফিয়ত ও কিছু কথা’ (প্রবন্ধ), ‘দাবী আন্দোলনের দায়িত্ব’ (প্রবন্ধ) ‘দৃষ্টিভঙ্গি ও জীবন দর্শন’ (প্রবন্ধ), ‘অ ঝবধৎপয ভড়ৎ রফবহঃরঃু’ (বংংধুং), প্রকাশিত হয়নি ভারতকে উদ্দেশ্য করে লেখা ‘এড়ড়ফনুব এঁধৎফরধহ’।
মেজর এম এ জলিল ছিলেন মুক্তিযুদ্ধে ৯ম সেক্টর কমান্ডার এবং পরবর্তীকালে প্রধান বিরোধী দলের নেতা। মৃত্যুকালে স্ত্রী পরিজন রেখে যান ভাড়া বাসায়। রাজধানীসহ দেশের কোথাও তিনি কোনো সম্পদ গড়েননি।
এ ধরনের নির্লোভ ও মোহমুক্ত রাজনীতিবিদের এ দেশে খুবই অভাব। তিনি ছিলেন দায়িত্বশীল ও আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব। তিনি মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের সিদ্ধান্তকে দেখেছিলেন নির্মম রসিকতা হিসাবে। তার রচনায় তিনি লেখেন “মুক্তিযোদ্ধারা কারো করুণার পাত্র নয়, তাদের পুনর্বাসন করতে হবে?” অন্যায়কে তিনি ঘৃণা করতেন মনে প্রাণে। তার রচনাবলিতে উল্লেখ করেন ‘অন্যায় করো না, অন্যায় করতে দিও না, এটা অন্যায় বিরোধী চিরন্তন লড়াইয়ের ঘোষণা।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








