
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে ইয়াসিন ওরফে জামাই ইয়াসিনের ছয় সহযোগীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ও পরিবারের সদস্যরাও রয়েছেন। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা এসআরবি (সাবেক র্যাব) সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা নজরদারিতে ছিলেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো: ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো: পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো: সাকিবুল হাসান ও মো: আনোয়ার হোসেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








