
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জির সাথে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউইউইন সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বাংলাদেশ সচিবালয়ে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সশস্ত্রবাহিনীর সদস্যদের জন্য সামরিক প্রশিক্ষণ ও জ্ঞানবিনিময়ে একত্রে কাজ করার বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেন।
পাশাপাশি সশস্ত্রবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া উভয়পক্ষই ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দুই দেশের সার্বিক কৌশলগত ও দ্বিপক্ষীয় অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








