
রয়টার্স
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগের পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সাথে বাণিজ্য সংরক্ষণবাদ ও যেকোনো একতরফা বাণিজ্যনীতির বিরোধিতা করে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) উদ্বোধনী অধিবেশনে দেয়া বক্তব্যে চীনা প্রেসিডেন্ট এসব কথা বলেন। বক্তব্যে শি জিনপিং উল্লেখ করেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে গড়ে ওঠা নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থাকে দৃঢ়ভাবে সমুন্নত রাখতে হবে। অবাধ ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগ নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক শিল্প উৎপাদন ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করাও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।
চীনের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ ব্যবহারের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে বিধিনিষেধ আরোপের ঠিক পরপরই শির এই বক্তব্য সামনে এলো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








