নারী, লাশ, উদ্ধার
লাশ উদ্ধার। নয়া দিগন্ত

রাজধানীর শাহজাহানপুর থানার মৌচাক মোড় মালিবাগ ফ্লাইওভারের দ্বিতীয়তলার পিলারের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। লাশ পোকা ধরা, অর্ধগলিত ছিল।

Advertisement

আজ বুধবার সকালের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস আই) এস এম রাশেদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে রাত সাড়ে ৯টার সময় মৌচাক মোড় মালিবাগ ফ্লাইওভারের দ্বিতীয়তলার পিলারের পূর্ব পাশের ভিমের ওপর থেকে পোকায় ধরা অর্ধগলিত ও হাত-পা বাঁকানো অবস্থায় লাশটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, আশেপাশের লোকের মাধ্যমে জানতে পারি যে নিহত ওই নারী বেশ কিছুদিন ধরে ওই এলাকায় থাকতেন এবং ওভারব্রিজের ভিমের উপর ঘুমাতেন। আমাদের ধারণা, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে, তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খরব দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরনে ছিল সবুজ রঙের জামা ও একটি প্যান্ট।