ওসমান হাদি হত্যার বিচার চেয়ে সংসদে কাঁদলেন এমপি মাসুদ

সংসদ প্রতিবেদক
জাতীয় সংসদে শরিফ ওসমান হাদি হত্যার বিচার চাইলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি সংসদে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় আমরা সবাই মিলে কথা দিয়েছিলাম। শহীদ ওসমান হাদী যে কথাগুলো বলে গেছে, প্রত্যেকটা লাইন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। 
গতকাল জাতীয় সংসদে ৭১ বিধিতে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। ড. মাসুদ আরো বলেন, আমার পরনের এ পাঞ্জাবি পরে যখন আমি আজকে সংসদে আসি, সে তরুণদের চোখ ছলছল করা পানি আমার চোখের সামনে এখনো ভাসছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারটা আপনারা যেন নিশ্চিত করেন।

Advertisement