
গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আদালত প্রাঙ্গণে এক ব্যক্তিকে দুই দফায় মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের আইনজীবীর বিরুদ্ধে। একইসাথে তাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। অভিযুক্ত আইনজীবী মো: মাসুদ করিম (উজ্জ্বল) গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য। এ ঘটনায় ভুক্তভোগী উজ্জ্বল চন্দ্র ঘোষ ওরফে লিটন চন্দ্র ঘোষ গত ৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইনজীবী মো: মাসুদ করিম (উজ্জ্বল) বলেন, ‘বাদিপক্ষের আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করা কি আমার অপরাধ? ওনাকে জাল-জালিয়াতির মামলায় ২১ দিন জেলে থাকতে হয়েছিল, তাই তিনি ক্ষোভে এসব করছেন। তিনি আমার এলাকার বড় ভাই। মামলা নিয়ে কথা-কাটাকাটি হয়েছে; ছোট ভাই হিসেবে আমি তাকে ‘সরি’ও বলেছি। তিনি আগে তিনটি এনআইডি ব্যবহার করতেন। তার মামলার কাগজ দেখলেই বুঝতে পারবেন তিনি কেমন মানুষ। বর্তমানে এলাকার কিছু রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে আমাকে হুমকি দেয়া হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








