সম্পত্তির বিরোধে বাবাকে হত্যার হুমকি

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেয়ায় ৯০ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক বাবাকে মারধর ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে তার দুই ছেলের বিরুদ্ধে। জমি দখলের চেষ্টায় বাধা দেয়ায় তাকে মারধর করা হয়।
গত রোববার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন উপজেলার দশকাহুনিয়া গ্রামের হাজী সুলতান উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে জজ মিয়া মাস্টার। তিনি উত্তর দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক ছিলেন।

Advertisement