
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে হাসিনা বেগম (৫২) নামে এক নারীকে মাইক্রোবাসে তুলে অপহরণ, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
গত রোববার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাসিনা বেগম বাঁশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচর গ্রামের আবুল কালাম মাদবরের স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, পূবালী ব্যাংকের শিবচর শাখা থেকে ১৬ লাখ টাকা তুলে মেয়েকে নিয়ে ভ্যানে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মেয়েকে নামিয়ে দেয়ার পর সাতভাগিয়া এলাকায় পৌঁছালে সাদা রঙের একটি মাইক্রোবাসে আসা চার থেকে পাঁচজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নেয়। এ সময় তাকে চোখ বেঁধে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাকে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনের পাশের নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








